ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরিষাবাড়ীতে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

জামালপুর জেলার সরিষাবাড়ীতে সার ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (৪২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকায় সরিষাবাড়ী-দিগপাইত সড়কে এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র মাসুদ মিয়া বাউসী বাজার থেকে বাজার করে সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

বাউসী বাঙ্গালী এলাকায় এলে তারাকান্দি থেকে ছেড়ে আসা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক (ট্রাক নং-টাঙ্গাইল-ট-০২-০৬০৪) পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মাসুদ মিয়াকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: ফারহানা নাঈম তাকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত)আব্দুল মজিদ, উপজেলার কুটুরিয়া গ্রামের মাসুদ মিয়ার সড়ক দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑